Posts

Showing posts from May, 2025

মোগল সম্ৰাট (সংক্ষিপ্ত জীবনী)

Image
                               মোগল সম্ৰাট             নিবেদন বাবর ভারতবর্ষের মধ্যযুগীয় ইতিহাসের বিস্ময়কর চরিত্র । বাবর ছিলেন ধৈর্য , সাহস , ত্যাগের মহিমায় মহিমামণ্ডিত এক বিস্ময়কর বিরল প্রতিভার অধিকারী । বাবরের জন্ম ১৪৮৩ সালের ১৪ ফেব্রুয়ারী । মাত্র এগার বছর বয়সে তিনি পিতৃহারা হয়েছিলেন ; তবে নিজের প্রতিভা এবং অধ্যবসায়ের বলে তিনি সকল বাধা - বিপত্তি , দুঃখ - কষ্ট , লাঞ্ছনা - বঞ্চনার সুউচ্চ পর্বত ডিঙিয়ে দেশের পরে দেশ জয় করে ভারতবর্ষে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন । ইংরাজি ১৫২৬ সালের ২১ এপ্রিল পানীপত নামক স্থানে সংঘটিত যুদ্ধে ইব্রাহীম লোডীকে পরাস্ত করে তিনি ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের ভিত নির্মাণ করেছিলেন এবং ২৭ এপ্রিলে দিল্লীর সিংহাসনে আরোহণ করেছিলেন । মাত্র চার বছর তিনি ভারতবর্ষের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন । এই চার বছরেই তিনি রাজনৈতিক , অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করতে সক্ষম হয়েছিলেন । ১৫৩০ সালের ২৬ ডিসেম্বরে তিনি...