Posts

Showing posts from December, 2025

শহীদ কারবালা (যাত্ৰাপালা)

Image
                   শহীদ কারবালা (যাত্ৰাপালা) আগকথা     ৬৮০ খ্রিস্টাব্দের  ১০  অক্টোবর এবং  হিজরি  মহরম মাসের  ১০ তা রিখে ইরাকের কারবালা প্রান্তরে একটি মর্মন্তুদ ঘটনা সংঘটিত হয়েছিলো ।  এই ঘটনাটি ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ,  বিশেষ করে শিয়া মুসলমানদের জন্য ,  কারণ এটি নবী মুহাম্মদ(সাঃ)এর নাতি হুসাইন ইবনে আলীর শাহাদাতকে চিহ্নিত করে। যুদ্ধটি উমাইয়া খলিফা প্রথম ইয়াজিদের সেনাবাহিনী এবং হুসাইনের নেতৃত্বে পরিচালিত একটি ছোট দলের মধ্যে সংঘটিত হয়েছিল। এই ঘটনার প্রভাব ধর্মীয় রীতিনীতি এবং বিশ্বাসকে প্রভাবিত করে চলেছে।     কারবালার এই ঘটনার আধারে মীর মোশারফ হোসেইন রচিত বিষাদ সিন্ধু উপন্যাসটি বাঙলা ভাষী মুসলমানের মাঝে বহুল প্রচলিত একটি গ্রন্থ ।  এই গ্রন্থর আধারে রচিত শহীদ কারবালা যাত্রাপালা মুসলমান সমাজে খুবই সমাদৃত যাত্রাপালা ।  ছেলেবেলা অর্থাৎ প্রায় ষাট পঁয়ষষ্টি বছর পূর্বে থেকে এই শহীদ কারবালা যাত্রাপালার সাথে আমি পরিচিত ।  তখন এই যাত্রাপ...